কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার

Avatar
Rabiul Alam
26 Nov, 2026• 4 min read• 1 Views
কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গ্রুপে সাংবাদিকের ছবি ব্যবহার করে অপপ্রচার ও ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান সাংবাদিক মঈন নাসের খাঁন রাফি। বুধবার সন্ধ্যা কুমিল্লার একটি মিডিয়া হাউজে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এসব এসব কথা বলেন।। সাংবাদিক মঈন নাসের খাঁন রাফি কুমিল্লা মাল্টিমিডিয়ার জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ সময় সাংবাদিক রাফি বলেন, “প্রায় দেড় মাস আগে কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নাম ব্যবহার করে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করার অভিযোগ ওঠে সাংবাদিক আলাউদ্দিনের বিরুদ্ধে। শুধু একটি ঘটনাই নয়, বিভিন্ন সরকারি দপ্তরেও গিয়ে সংগঠনের নাম ব্যবহার করে চাঁদা দাবি করার অভিযোগ আমাদের নজরে আসে। অথচ সাংবাদিক আলাউদ্দিন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের কোনো সদস্য নন। তিনি বলেন, সংগঠনের ভাবমূর্তি ও সদস্যদের পেশাগত পরিচয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হোক এবং কেউ অপরাধ করে থাকলে প্রচলিত আইনে তার যথাযথ বিচার নিশ্চিত করা হোক। তিনি আরও বলেন, মামলা দায়েরের পর থেকেই আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। আমার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে বিভিন্ন ফটোকার্ড তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কনটেন্টের মাধ্যমে আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। এ ঘটনায় মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মঈন নাসের খাঁন রাফি।

Avatar

Rabiul Alam

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!