গোবিপ্রবিতে অনলাইনে ক্লাস চলবে, চালু থাকবে হলের ডাইনিং

Avatar
Kawsar Ahmed
22 Nov, 2026• 4 min read• 14 Views
গোবিপ্রবিতে অনলাইনে ক্লাস চলবে, চালু থাকবে হলের ডাইনিং

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম এবং আবাসিক হলের ডাইনিং সেবা চালু থাকবে।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময়ে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোর মধ্যে একটি এবং মেয়েদের হলগুলোর মধ্যে একটি হলের ডাইনিং চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Tags: # GSTU # Gopalganj
Avatar

Kawsar Ahmed

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!