নিষেধাজ্ঞার মধ্যেই রাবির হলে ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন

Avatar
মানচিত্র
06 Nov, 2026• 4 min read• 5 Views
নিষেধাজ্ঞার মধ্যেই রাবির হলে ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে মো. প্রিন্স হোসেনকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম মিনহাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হলো।

 বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির প্রকাশ্য রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল শাখায় নতুন কমিটি অনুমোদনের ঘটনা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। নিষেধাজ্ঞার পরও সংগঠনটির বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকার অভিযোগ ও খবর বিভিন্ন সময় সামনে এসেছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মো. প্রিন্স হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মিনহাজুল ইসলাম মিনহাজ আগামী এক বছরের জন্য হল শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

Avatar

মানচিত্র

Administrator of News Mancitro

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!