বিদ্যুৎ স্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিতদের নিরাপত্তা চায় ওজোপাডিকো
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা না করার অনুরোধ জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দলমত-নির্বিশেষে জেলার সব শ্রেণির গ্রাহকের প্রতি এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।’
এতে আরও বলা হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে অনুরোধক্রমে স্বাক্ষর করেছেন নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ।

