শুক্রবার, ০৫ জুন ২০২৬
শুক্রবার, ০৫ জুন ২০২৬
মানচিত্র

উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

 শাহিনুল ইসলাম লিটন(নিজস্ব প্রতিবেদক):

কুড়িগ্রামের উলিপুরে কেসি রোডে হেলিপ্যাড হতে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে বাইপাস সড়ক চাই বাস্তবায়ন কমিটির আয়োজনে মাসজিদুল হুদার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

দীর্ঘদিন থেকে সকাল, দুপুর ও মধ্যরাত পর্যন্ত কেসি রোডে জ্যাম লেগেই থাকে। ভারি যানবাহন থেকে লোড-আনলোড করার তেমন সুব্যবস্থাও নেই এই সড়কে। মানুষের জীবনমান ক্ষানিকটা বদলালেও বদলায়নি কেসি রোড়ের প্রশস্ততা ফলে যানজট লেগেই আছে এবং দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। 

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী পরিবাহী এম্বুলেন্স ও ভারি পরিবহন, যাত্রী পরিবহন গাড়িগুলোও এসে আমিন মোড় থেকে হ্যালিপ্যাড পর্যন্ত জ্যামে পড়ে যায়। এতে চরম ভোগান্তির শিকার হয় রোগি ও তার সাথে থাকা মানুষ ও সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা সাধারণ পথচারীরা এই যানজটের কারনে বিড়ম্বনা শিকার হয় প্রতিদিন। এই দুর্ভোগ কাটানোর জন্যই উলিপুর বাসির পক্ষে বাইপাস সড়ক চাই বাস্তবায়ন কমিটি আজ এ মানববন্ধন করে। 

এমময় উক্ত কমিটির সভাপতি সোলায়মান সরদারের সঞ্চালনায় মানববন্ধনে উলিপুর বাসির পক্ষে বক্তব্য রাখেন, হামিদুল ইসলাম, আব্দুল হালিম, খায়রুজ্জামান, ওয়াদুদ প্রমূখ। 

বক্তারা বলেন, প্রতি সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এলাকায় এসে সড়কের দুরবস্থা দেখে সংস্কার তথা পাকা করণের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময়েও প্রতিনিধিরা কথা রাখেনি। তারা আরো বলেন, এই দুরবস্থার মধ্য দিয়েই প্রতিদিন এ রাস্তা দিয়েই রিকশা, অটোরিকশা, বাস, মিনিবাস, লোড ট্রাক, ডাম্পার ট্রাক, এ্যাম্বুলেন্স চলাচল করতে নিয়ে ছোটো বড়ো দুর্ঘটনায় পতিত হচ্ছে। 

বাইপাস সড়ক চাই বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আফছার আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, সহসাধারণ সম্পাদক ফারুক আহমেদ সবুজ, সমন্বয়ক ওবায়দুল ইসলাম, সহ-সমন্বয়ক আ ন ম রেজাউল ইসলামসহ উলিপুরের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

মানচিত্র

শুক্রবার, ০৫ জুন ২০২৬

উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ফারুক মিয়া

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত