আশিকুর রহমান আশিক, নিজস্ব সংবাদদাতা: উলিপুরে ঈদুল আজহাকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়লেও সাধারণ মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দেখতে চায়। নদীভাঙন, দ্রব্যমূল্যের চাপ, স্বাস্থ্যসেবার দুরবস্থা ও চরাঞ্চলের মানুষের কষ্ট এসব ইস্যুই এখন স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে উলিপুরের মানুষ সংঘাত নয়, মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করছে। বিশেষ করে ঈদের সময় অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, হাসপাতালের সেবা মনিটরিং, বন্যা ও নদীভাঙন মোকাবিলায় প্রস্তুতি এবং তরুণদের নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া নেতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণ মানুষের ভাষ্য, “ব্যানার পোস্টার নয়, বিপদের সময় পাশে থাকা নেতাকেই মানুষ মনে রাখে। এ কারণে ঈদকে কেন্দ্র করে জনসংযোগের পাশাপাশি বাস্তবমুখী কাজই এখন উলিপুরের রাজনীতিতে বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন