মিনহাজুল ইসলাম সীমান্ত, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
আজ সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
আটককৃত নারীর নাম মোছা. নাজমিন আক্তার (২২)। তিনি যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, চিলমারী থানার একটি চৌকস দল দীর্ঘদিন ধরে মাটিকাটা মোড় এলাকায় কড়া নজরদারি রাখছিল।
সোমবার বিকেলে ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে নাজমিন আক্তারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অভিনব কায়দায় রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই চিলমারীতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম জেলাকে পুরোপুরি মাদকযুক্ত করতে পুলিশের এমন চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন