বুধবার, ১৩ মে ২০২৬
বুধবার, ১৩ মে ২০২৬
মানচিত্র

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ 

রাজবাড়ীর কাদিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে দীর্ঘ সময়  শিক্ষকতা জীবনের অবসানে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃনাল কান্তি সিকদারকে। 

মঙ্গলবার (১২ মে) সকালে  বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রিয় শিক্ষককে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা তাকে তার প্রাপ্য সম্মান দিয়ে বিদ্যালয়ে নিয়ে আসেন।

পরে তাকে বিদ্যালয় এর ভবনে অফিস কক্ষে  ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে কাটানো স্মৃতিচারণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম খান দুলালের সভাপতিত্বে প্রধান শিক্ষক মৃণাল কান্তি সিকদার এর বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন, বিদ্যালয় এর 

মোঃ ইউনুচ চৌধুরী, চিত্তরঞ্জন সরকার, মোঃ শহিদুল ইসলাম, অর্জুন মজুমদার, মুহাম্মদ শাহজাহান মিয়া, পলাশ মাহমুদ, মোহাম্মদ আশরাফুজ্জামান, রিজিয়া সুলতানা, আফরোজা খাতুনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সহকারী শিক্ষকরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “স্যারের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি অত্যন্ত দায়িত্বশীল ও সময়নিষ্ঠ শিক্ষক ছিলেন। তার কারণে অন্য শিক্ষকদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হতো। তিনি দক্ষতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছেন।”

জানা যায়, বাবু মৃণাল কান্তি সিকদার ২০১০ খ্রিষ্টাব্দে বালিয়াকান্দি উপজেলার ভরপুর ইউনিয়নের বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক থেকে  প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন যাবত উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ  সময়ের শিক্ষকতা জীবনের মধ্যে ৩১ বছর তিনি এ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। 

অনুষ্ঠান শেষে তাকে যথাযোগ্য মর্যাদায় বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর স্বনামধন্য প্রধান শিক্ষক বাবু মৃণাল কান্তি সিকদারকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

মানচিত্র

বুধবার, ১৩ মে ২০২৬

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ফারুক মিয়া

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত