নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে এস এম মশিউর রহমান সরকার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১টি পদে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন প্রতিদ্বন্দ্বী এ নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন জানায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এস.এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান ৪৭ ভোটে, কোষাধ্যক্ষ পদে নুরুজ্জামান ৩৯ ভোটে, দপ্তর সম্পাদক পদে আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোটে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোটে, সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ৪৯ ভোটে এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে নূরনবী ৫৫ ভোট এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যকরী সদস্য (৩) পদে জিয়াউর রহমান ৫২ ভোট, রবিউল আউয়াল ৫১ ভোট এবং মশিউর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মকবুল হোসেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন শহীদুল্লাহ্ সিদ্দিকী, আল মামুন জীবন, রায়হান উল্লাহ দুলু ও সোহেল রানা সুমন। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন