শনিবার, ২৩ মে ২০২৬
শনিবার, ২৩ মে ২০২৬
মানচিত্র

উলিপুর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

 শাহিনুল ইসলাম লিটন নিজস্ব প্রতিবেদকঃ

আজ বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ইং তারিখ সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ দ্বিতীয় তলায়   উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার  এটি এম আরিফের  সভাপতিত্বে সবার কার্যক্রম আরম্ভ হয়।অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,উলিপুর থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ , উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পি আই ও) ফিজানুর রহমান, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের( ইউপি )চেয়ারম্যান গণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের  নেতাকর্মী, উলিপুর রিপোর্টার্স ইউনিটি, উলিপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ সহ,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।

 অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বক্তব্যে বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সর্ব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। 

 উলিপুর থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ  বলেন আমরা বাল্যবিবাহ, জুয়া,মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মাদক নির্মূলের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় উপস্থিত সকলের মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আপনার মতামত লিখুন

মানচিত্র

শনিবার, ২৩ মে ২০২৬

উলিপুর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ফারুক মিয়া

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত