বুধবার, ২০ মে ২০২৬
বুধবার, ২০ মে ২০২৬
মানচিত্র

রংপুরে টিএমএসএসের প্রণোদনা পেলেন অটো টেকনিশিয়ানরা

রাজু আহমেদ রংপুর:

রংপুর সদর এলাকায় দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা TMSSএর উদ্যোগে ‘স্মার্ট প্রকল্প’-এর আওতায় অটো ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং খাতের কারিগর ও উদ্যোক্তাদের মাঝে আর্থিক প্রণোদনা ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। TMSS এর অপারেশন-৪ রংপুর ডোমেইন, রংপুর জোন ও রংপুর রিজিয়নের আয়োজনে এবং World Bank ও PKSF এর সহযোগিতায় গত ১৯ মে ২০২৬ তারিখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোট ১৩ জন অটো ওয়ার্কশপ টেকনিশিয়ান ও উদ্যোক্তার হাতে প্রণোদনার চেক এবং প্রয়োজনীয় ওয়ার্কশপ যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মইনুল হক, জোন প্রধান, রংপুর জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহফুজার রহমান, রিজিয়ন প্রধান, রংপুর রিজিয়ন এবং মো: নাছিম আহম্মেদ খান, শাখা প্রধান, জলকর-১ শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্পের সহকারী টেকনিক্যাল অফিসার মো: নুর আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে অটো ওয়ার্কশপ খাতকে আরও দক্ষ ও স্মার্ট করে গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিএমএসএস-এর স্মার্ট প্রকল্প গ্রামীণ ও শহরাঞ্চলের ওয়ার্কশপগুলোকে আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রণোদনা পাওয়া উদ্যোক্তারা টিএমএসএস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই সহায়তা তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নত সেবা প্রদানে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অটো ওয়ার্কশপ খাতের পেশাজীবী এবং টিএমএসএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মানচিত্র

বুধবার, ২০ মে ২০২৬

রংপুরে টিএমএসএসের প্রণোদনা পেলেন অটো টেকনিশিয়ানরা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ফারুক মিয়া

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত