বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
মানচিত্র

নাগেশ্বরীতে অসহায় পরিবারের পাশে “মানবতার ডাক” নির্মাণ করে দিল নতুন টিনের ঘর

নাগেশ্বরী উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামে অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে “মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন”। সংগঠনটির উদ্যোগে ক্যান্সার আক্রান্ত শামছুল মিয়ার পরিবারের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে নতুন একটি টিনের ঘর।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন শামছুল মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী ছামিনা, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। চিকিৎসার পেছনে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হলেও অভাবের কারণে উন্নত চিকিৎসা কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এরই মধ্যে পরিবারটির বসবাসের একমাত্র ঘরটিও হয়ে পড়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে বিভিন্ন স্থানে পানি পড়ত। এতে পরিবারটির স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে।

অসহায় এই পরিবারের দুর্দশার খবর পেয়ে এগিয়ে আসে “মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন”। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিবারটির জন্য নির্মাণ করা হয় নতুন একটি টিনের ঘর। বুধবার (২৭ মে) বিকেলে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ২৫০ গ্রাম রসুন, বিভিন্ন ধরনের মসলা, কলা, মালটা, ১ প্যাকেট লাচ্ছা ও ২৫০ গ্রাম চিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুফতি জামাল উদ্দিন, সাজু মিয়া, রফিকুল ইসলাম, সোহরাফ, বাবু ও শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

#

আপনার মতামত লিখুন

মানচিত্র

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

নাগেশ্বরীতে অসহায় পরিবারের পাশে “মানবতার ডাক” নির্মাণ করে দিল নতুন টিনের ঘর

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ফারুক মিয়া

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত