প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন
শাহিনুল ইসলাম লিটন(নিজস্ব প্রতিবেদক):কুড়িগ্রামের উলিপুরে কেসি রোডে হেলিপ্যাড হতে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে বাইপাস সড়ক চাই বাস্তবায়ন কমিটির আয়োজনে মাসজিদুল হুদার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন থেকে সকাল, দুপুর ও মধ্যরাত পর্যন্ত কেসি রোডে জ্যাম লেগেই থাকে। ভারি যানবাহন থেকে লোড-আনলোড করার তেমন সুব্যবস্থাও নেই এই সড়কে। মানুষের জীবনমান ক্ষানিকটা বদলালেও বদলায়নি কেসি রোড়ের প্রশস্ততা ফলে যানজট লেগেই আছে এবং দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী পরিবাহী এম্বুলেন্স ও ভারি পরিবহন, যাত্রী পরিবহন গাড়িগুলোও এসে আমিন মোড় থেকে হ্যালিপ্যাড পর্যন্ত জ্যামে পড়ে যায়। এতে চরম ভোগান্তির শিকার হয় রোগি ও তার সাথে থাকা মানুষ ও সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা সাধারণ পথচারীরা এই যানজটের কারনে বিড়ম্বনা শিকার হয় প্রতিদিন। এই দুর্ভোগ কাটানোর জন্যই উলিপুর বাসির পক্ষে বাইপাস সড়ক চাই বাস্তবায়ন কমিটি আজ এ মানববন্ধন করে। এমময় উক্ত কমিটির সভাপতি সোলায়মান সরদারের সঞ্চালনায় মানববন্ধনে উলিপুর বাসির পক্ষে বক্তব্য রাখেন, হামিদুল ইসলাম, আব্দুল হালিম, খায়রুজ্জামান, ওয়াদুদ প্রমূখ। বক্তারা বলেন, প্রতি সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এলাকায় এসে সড়কের দুরবস্থা দেখে সংস্কার তথা পাকা করণের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময়েও প্রতিনিধিরা কথা রাখেনি। তারা আরো বলেন, এই দুরবস্থার মধ্য দিয়েই প্রতিদিন এ রাস্তা দিয়েই রিকশা, অটোরিকশা, বাস, মিনিবাস, লোড ট্রাক, ডাম্পার ট্রাক, এ্যাম্বুলেন্স চলাচল করতে নিয়ে ছোটো বড়ো দুর্ঘটনায় পতিত হচ্ছে। বাইপাস সড়ক চাই বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আফছার আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, সহসাধারণ সম্পাদক ফারুক আহমেদ সবুজ, সমন্বয়ক ওবায়দুল ইসলাম, সহ-সমন্বয়ক আ ন ম রেজাউল ইসলামসহ উলিপুরের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত