টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Avatar
Desk Reporter
21 Sep, 2026• 4 min read1 Views
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলায় ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় একটি পরিত্যক্ত পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে। এর আগে তিনি গালা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে গুরুতর জখম অবস্থায় ছোরমান রেজাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।

Avatar

Desk Reporter

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!