মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন ইবরাহিম আল-মাদানি আর নেই

Avatar
Desk Reporter
22 Sep, 2026• 4 min read1 Views
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন ইবরাহিম আল-মাদানি আর নেই

 

মানচিত্র ডেস্ক

মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি মারা যান। হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম সদস্য ছিলেন। বিশেষ করে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন।

মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিম ছিলেন তাদেরই একজন।

জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তিনি পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের শুরু হয়।

পরবর্তী সময়ে ১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আজানের দায়িত্ব পালন করেন। এরপর ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে তাকে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে পবিত্র মসজিদুল হারামে আজান ও তাকবিরের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার মৃত্যুতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

Avatar

Desk Reporter

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!