কর্মসংস্থান বাড়াতে কর্মমুখী শিক্ষায় জোর রাষ্ট্রপতির

Avatar
Desk Reporter
22 Sep, 2026• 4 min read1 Views
কর্মসংস্থান বাড়াতে কর্মমুখী শিক্ষায় জোর রাষ্ট্রপতির

 

মানচিত্র ডেস্ক

 

দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

 

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

 

রাষ্ট্রপতি বলেন, যেসব শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারে না এবং বেকারত্ব বাড়ায়, সেসব ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

 

তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়াতে পারলে দেশের শিক্ষার্থীদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

 

এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

 

 

Avatar

Desk Reporter

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!