অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি -২০২৬

Avatar
মানচিত্র
07 Oct, 2026• 4 min read• 3 Views
অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি -২০২৬

উলিপুরে "অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬" প্রদান করা হয়েছে।

 বুধবার (০৭ অক্টোবর ) দুপুর ১২.৩০ টায় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে "অম্বিকা ফাউন্ডেশন" -এর উদ্যোগে অম্বিকাচরণ রায়ের পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায় ও পৌত্র এনসিসি ব্যাংক রংপুর শাখা ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়ের আর্থিক সহযোগিতায় এ বছর উপজেলায় ছয় জন মেধাবী ও গরিব শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

এ সময় দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মোস্তাফিজুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, অম্বিকা চরণ রায়ের পৌত্র উলিপুর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেবব্রত রায়, "ছোটনদী" সম্পাদক বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ জনাব আবু হেনা মুস্তফা, ঢেঁকিয়ারাম মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোনালী সরকার উপস্থিত ছিলেন।

 প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার পুণ্য স্মৃতি রক্ষার্থে ২০২০ সাল থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সপ্তম বারের মত এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

 উল্লেখ্য, স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন। তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৯ খ্রিস্টাব্দে তিনি পরলোকগমন করেন।

Avatar

মানচিত্র

Administrator of News Mancitro

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!