২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’-এর ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানটি বলিউডের অন্যতম আলোচিত তারকাবহুল গান। শাহরুখ খানকে কেন্দ্র করে তৈরি এই গানে একসঙ্গে হাজির হয়েছিলেন প্রায় ৩২ জন পরিচিত তারকা। এত বড় তারকাসমাবেশের মধ্যেও মিঠুন চক্রবর্তীর উপস্থিতি যে আলাদা মাত্রা তৈরি করেছিল, এতদিন পর সেই গল্পই শেয়ার করেছেন ফারাহ খান।
সম্প্রতি মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে তার দুই ছেলে মিমো ও নমাশি চক্রবর্তীর সঙ্গে আড্ডায় বসেছিলেন ফারাহ খান। নিজের ইউটিউব ভ্লগে সেই সাক্ষাতের কিছু অংশ প্রকাশ করেন তিনি। সেখানেই ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানের শুটিংয়ের স্মৃতি ফিরে দেখেন পরিচালক।
মিঠুন সেটে আসতেই কী হয়েছিল?
ফারাহ খানের স্মৃতিচারণ অনুযায়ী, একে একে অনেক তারকা শুটিং সেটে এসেছিলেন। কিন্তু মিঠুন চক্রবর্তী সেখানে পৌঁছাতেই পরিস্থিতি বদলে যায়। তাকে একবার দেখার জন্য সেটের কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এমনকি উঁচু জায়গায় কাজ করা এক লাইটম্যানও মিঠুনকে কাছ থেকে দেখতে নিজের জায়গা ছেড়ে নিচে নেমে আসেন।
ফারাহ আরও জানান, ভিড়ের মধ্যে এক নারী মিঠুনকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরে বাস্তবে ঘটে যাওয়া সেই ঘটনাকেই ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানের দৃশ্যে ব্যবহার করা হয়।
শাহরুখ ও ফারাহও অবাক হয়ে গিয়েছিলেন
মিঠুনের আগমনের পর সেটের পরিস্থিতি এতটাই বদলে গিয়েছিল যে বিষয়টি বুঝতে পারছিলেন না খোদ ফারাহ খান ও শাহরুখ খান। এত তারকার উপস্থিতির পরও মিঠুনকে ঘিরে এমন উন্মাদনা কেন তৈরি হলো, তা দেখে তারাও অবাক হয়ে গিয়েছিলেন বলে জানান ফারাহ।
বিশেষ করে লাইটম্যানের নিজের জায়গা থেকে নেমে আসা এবং এক নারীর জ্ঞান হারানোর ঘটনা পরিচালকের মনে দাগ কেটে যায়। সেই বাস্তব মুহূর্তই পরে গানের ভেতরে দর্শকদের সামনে তুলে ধরা হয়।
শাহরুখকে নাচ শেখাতে গিয়ে মিঠুনের টপলি
‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ শুটিংয়ের আরেকটি মজার ঘটনা শাহরুখ খান ও মিঠুন চক্রবর্তীকে ঘিরে। ফারাহ খান শাহরুখকে বলেছিলেন, মিঠুন যেভাবে নাচছেন, তার স্টেপ অনুসরণ করতে। কিন্তু মিঠুনের সিগনেচার স্টেপের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না শাহরুখ। তখন মিঠুন মজা করে শা

