মানচিত্র ডেস্ক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, রোববার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে তার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

