মোহাম্মদ আলী (জুয়েল )
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় কাশিপুর ইউনিয়নের ঘুঘুর হাট বাজার সংলগ্ন দুবাহাচর এবং নীলআকাশ দোলা নামে স্থানীয়ভাবে পরিচিত , এই দোলায় কয়েক 'শ বিঘা জমির উপরে ৩-৪ ফিট পানি স্থির ভাবে থাকায় চাষাবাদ করতে পারছেনা স্থানীয় কৃষকরা।
এই পানি আটকে থাকার কারণ হিসেবে স্থানিয়রা জানান দুবাহাচর এবং নীলআকাশের পানি বের হয়ে যাওয়ার জায়গায় বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করছে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী । একাধিক জায়গায় বাঁধ নির্মাণের কারণে দুবহাচরির দোলা থেকে পানি বের হতে পারছে না বলে স্থানীয়রা জানান।
জানা যায়, ইতিপূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান কে অবগত করা হলেও কোন সুষ্ঠু সমাধান পাননি ওই এলাকার ভুক্তভোগী কৃষকগণ ।
এমতাবস্থায়, স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ কাছে কৃষকদের জোর দাবি যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা এই শত শত বিঘা জমি চাষাবাদ করা গেলে এই অঞ্চলের মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে অতিরিক্ত খাদ্য শস্য দেশের অন্য স্থানে খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই জলাবদ্ধতাকে স্থানীয় জনগণ একটি রাষ্ট্রীয় সমস্যা বলে মনে করেন।
ভুক্তভোগী কৃষকদের দাবি সরকার যেন, জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন