বিষেশ প্রতিনিধি, চিলমারী, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়নে বিএনপির বর্তমান সাংগঠনিক কর্মকাণ্ড ও নেতৃত্বের সমালোচনা করে সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রানীগঞ্জ ইউনিয়ন শাখার তিনবারের সাবেক সভাপতি এবং জেলা ছাত্রদল কুড়িগ্রামের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক জীবনে হামলা-মামলার শিকার হওয়া ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। বরং কিছু চাটুকার ও জনবিচ্ছিন্ন ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো সাংগঠনিক কর্মকাণ্ডকে তিনি সমর্থন করবেন না। দলীয় পরিচয়ের চেয়ে জনগণের পাশে থেকে মানবিক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তবে তার স্ট্যাটাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ ত্যাগ বা দল ছাড়ার কোনো স্পষ্ট ঘোষণা নেই; তিনি শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন