শাহিনুল ইসলাম লিটনঃ
ষান্নমাসিক কর্মমূল্যায়নের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম কর্তৃক "বিশেষ সম্মাননা সনদ" অর্জন করেছেন থেতরাই ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম খন্দকার।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এ সম্মাননা সনদে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, কর্মদক্ষতা এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়েছে।
সরকারি সেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কর্মদক্ষতার মূল্যায়নের অংশ হিসেবে এ ধরনের সম্মাননা প্রদানকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি অন্যান্য কর্মকর্তাদের মধ্যেও দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও জনসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে, সম্মাননা অর্জনের খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা জনাব মোঃ শাহ আলম খন্দকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা করে যাবেন এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন