কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল

Avatar
Rabiul Alam
24 Sep, 2026• 4 min read• 1 Views
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুবিতে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মৌন মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলে শিক্ষার্থীরা ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার, তাদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান।

Avatar

Rabiul Alam

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!