মানচিত্র ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জায়মা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন অধিবেশনকে সামনে রেখে সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আইন কর্মকর্তা হিসেবে জায়মার নিয়োগের বিষয়টি সামনে এসেছে।
খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কার্যালয়ে আইনসংক্রান্ত বিষয়ে কাজ করবেন জায়মা রহমান।

