হৃদরোগ হাসপাতালে স্টেন্টের দামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

Avatar
Desk Reporter
21 Sep, 2026• 4 min read1 Views
হৃদরোগ হাসপাতালে স্টেন্টের দামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি স্টেন্ট (হার্টের রিং) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। এ সময় স্টেন্ট পরানো রোগীদের বিভিন্ন তথ্য ও চিকিৎসাসংক্রান্ত নথি সংগ্রহ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, রোগীদের ব্যবহৃত স্টেন্টের নির্ধারিত মূল্য এবং তাদের কাছ থেকে নেওয়া অর্থের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে রোগীরা কোনো ধরনের অনিয়ম বা হয়রানির শিকার হয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

হাসপাতালে হৃদরোগীদের জন্য ব্যবহৃত স্টেন্টের মূল্য নির্ধারণ ও তা রোগীদের কাছে বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Avatar

Desk Reporter

Official reporter and contributor for News Room.

Reader Comments (0)

No comments yet. Be the first to share your opinion!