মানচিত্রের সাথে শুরু করুন আপনার প্রথম আয়
আপনি কি লেখালেখি, সংবাদ সংগ্রহ, ভিডিও তৈরি কিংবা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির মাধ্যমে আয় করতে চান? তাহলে মানচিত্র (Mancitro)-এর সঙ্গে কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করতে পারেন।
আর্টিক্যাল লিখে আয়
১. প্রথমে অ্যাকাউন্ট খুলুন
- mancitro.com/register থেকে আপনার অ্যাকাউন্ট খুলুন।
- পদবী (Designation) এর জায়গায় আপনার বর্তমান পেশা উল্লেখ করুন।
- প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করুন এবং প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
২. নতুন আর্টিক্যাল লিখুন
- ড্যাশবোর্ড থেকে Add New Article অপশনে গিয়ে রাইটার বক্সে প্রবেশ করুন।
- প্রথম বক্সে বাংলায় আপনার নিউজের হেডলাইন বা শিরোনাম লিখুন।
- পরের বক্সে URL Slug ইংরেজিতে লিখতে হবে। প্রয়োজনে নিউজের শিরোনাম ChatGPT-কে দিয়ে ইংরেজি URL Slug তৈরি করে নিতে পারেন।
- Summary দেওয়া ভালো। তবে এটি বাধ্যতামূলক নয়।
৩. মেইন বডিতে নিউজ লিখুন
- MS Word ব্যবহারের অভিজ্ঞতা থাকলে মেইন বডির অধিকাংশ ফাংশন সহজেই বুঝতে পারবেন।
- নিজের লেখা আর্টিক্যাল বা নিউজ হলে সরাসরি মেইন বডিতে লিখুন অথবা পেস্ট করুন।
- অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য ব্যবহার করলে সরাসরি কপি-পেস্ট না করে নিউজটি নতুনভাবে লিখে নিতে হবে।
AI দিয়ে নিউজ রিরাইট করার ক্ষেত্রে নিচের Prompt ব্যবহার করতে পারেন:
তুমি যে সোর্স থেকে নিউজ নিবে তার লিংক + Please re-write the news also find others source about this news. Dont copy paste. Seo friendly. Give me a title that attract people and make top news. Give me hole news wordpress poste formet useing box, coloring front and others attractive elements that read likes this. Also give me short discription. but code formet seperate one message for copy. Use proper bangla language reader friendly. dont use ai elements, like emoji, emm dash and others. Make a proper news in bangladeshi style.
৪. AI থেকে পাওয়া WordPress কোড ব্যবহার করার নিয়ম
- AI থেকে WordPress HTML কোড পাওয়া গেলে সেটি কপি করুন।
- মেইন বডির তৃতীয় অপশন View-এ ক্লিক করুন।
- এরপর Source Code অপশনে ক্লিক করুন।
- যে বক্সটি আসবে সেখানে AI থেকে কপি করা কোড পেস্ট করুন।
- এরপর Done করুন।
View → Source Code → Paste → Done
কোড পেস্ট করার পর অবশ্যই পুরো নিউজটি একবার ভালোভাবে যাচাই করে নেবেন। মাঝে মাঝে কোডের কারণে নিউজের উপরে বা নিচে অপ্রাসঙ্গিক কোনো লেখা চলে আসতে পারে। এমন কিছু দেখা গেলে সেটি মুছে দিন।
৫. ক্যাটাগরি ও ফিচার ইমেজ নির্বাচন
- নিউজের সঙ্গে সম্পর্কিত সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন।
- একাধিক ক্যাটাগরি প্রযোজ্য হলে প্রথমে প্রধান বা Main Category নির্বাচন করুন। এরপর প্রয়োজন অনুযায়ী অন্যান্য ক্যাটাগরি নির্বাচন করুন।
- প্রতিটি নিউজে Featured Image অবশ্যই নির্বাচন করতে হবে।
৬. নিউজ প্রকাশ করুন
- সব তথ্য যাচাই করার পর Submit to Publish অপশনে ক্লিক করুন।
- নিউজ প্রকাশিত হলে আপনার প্রোফাইল বা ড্যাশবোর্ডে নিউজটির পাশে Card অপশন দেখতে পাবেন।
- সেখান থেকে নিউজের Photo Card ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন।
ভিডিও বা রিলস বানিয়ে আয়
- টকশো, বক্তব্য, সংবাদ সম্মেলন বা বিভিন্ন ভিডিও থেকে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ক্লিপ সংগ্রহ করুন। চেষ্টা করুন এমন বিষয় বেছে নিতে, যা দর্শকের কাছে আকর্ষণীয় এবং অন্যরা এখনো ব্যাপকভাবে ব্যবহার করেনি।
- প্রয়োজনে নিজের Voice Over যুক্ত করুন।
- ভিডিও অযথা দীর্ঘ করার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ অংশ সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে উপস্থাপন করুন।
- মানচিত্রের লোগো ডাউনলোড করে প্রয়োজন হলে Background Remove করে ভিডিওতে ব্যবহার করুন।
- ভিডিওর উপরের ডান দিকে মানচিত্রের লোগো রাখতে হবে।
- ভিডিওর নিচের প্রায় ১/৪ অংশে Caption ব্যবহার করতে হবে, যাতে দর্শক সহজেই বক্তব্য বা তথ্য বুঝতে পারেন।
- ভিডিও সম্পূর্ণ করার পর সেটি আমাদের WhatsApp Group-এ জমা দিতে হবে।
আয় যেভাবে হবে
নিউজ আর্টিক্যাল:
- নিউজের Photo Card Facebook-এ আপলোড দেওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টায় প্রতি ২৫০ ভিউয়ের জন্য ১০ টাকা প্রদান করা হবে।
- ওয়েবসাইটে প্রকাশিত নিউজে প্রতি ১,০০০ ভিউয়ের জন্য ১০ টাকা প্রদান করা হবে।
ভিডিও নিউজ:
- YouTube-এ ভিডিও নিউজের প্রতি ১,০০০ ভিউয়ের জন্য ৩৫ টাকা প্রদান করা হবে।
অতিরিক্ত আয়:
- কোনো নিউজ ভাইরাল বা ব্যাপকভাবে জনপ্রিয় হলে সেই নিউজের বিপরীতে অতিরিক্ত ফি প্রদান করা হতে পারে।
- প্রতি মাসে Top Contributor অথবা সর্বোচ্চ সংখ্যক মানসম্মত আর্টিক্যাল/সংবাদ প্রদানকারীকে সম্মানী প্রদান করা হবে।
আপনার লেখা, আপনার পরিচয়, আপনার আয়
মানচিত্রের সঙ্গে কাজ করার মাধ্যমে আপনার সংবাদ লেখা, রিপোর্টিং, কনটেন্ট তৈরি এবং ডিজিটাল মিডিয়া দক্ষতা আরও উন্নত করার সুযোগ তৈরি হবে। নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি করুন, নিজের প্রোফাইল সমৃদ্ধ করুন এবং আপনার কাজের মাধ্যমে পাঠকের কাছে নিজের পরিচয় তৈরি করুন।

