বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
মানচিত্র

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে দুই হাজার তালগাছ রোপণের উদ্যোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকায় বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বাড়াতে দুই হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের পাশে প্রতীকীভাবে দুটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এইচ এম খোদাদাদ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন স্থানে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বাড়বে বলে আশা করা হচ্ছে। এ সময় পৌর প্রকৌশলী হরিপদ রায়, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন এবং কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে দুই হাজার তালগাছ রোপণের উদ্যোগ