রোববার, ০৫ জুলাই ২০২৬
রোববার, ০৫ জুলাই ২০২৬
মানচিত্র

কুড়িগ্রামের রাজারহাটে নতুনকুঁড়ি জুনিয়র স্কুলে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাটে নতুনকুঁড়ি জুনিয়র স্কুলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন উদ্দিন, সাংবাদিক বাদশা সৈকত, বিজয় টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মাহাবুব রুবেল দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও উত্তরবঙ্গের সংবাদ এর সম্পাদক শাহিনুল ইসলাম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুনকুঁড়ি জুনিয়র স্কুল, ফরকেরহাটের প্রধান শিক্ষক আসাদুজ্জামান রাজু।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত মৌসুমি ফল খাওয়ার কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের জাঙ্ক ফুডের প্রতি আসক্ত না হয়ে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার, বিশেষ করে বিভিন্ন ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মানচিত্র

রোববার, ০৫ জুলাই ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে নতুনকুঁড়ি জুনিয়র স্কুলে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাটে নতুনকুঁড়ি জুনিয়র স্কুলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন উদ্দিন, সাংবাদিক বাদশা সৈকত, বিজয় টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মাহাবুব রুবেল দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও উত্তরবঙ্গের সংবাদ এর সম্পাদক শাহিনুল ইসলাম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুনকুঁড়ি জুনিয়র স্কুল, ফরকেরহাটের প্রধান শিক্ষক আসাদুজ্জামান রাজু।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত মৌসুমি ফল খাওয়ার কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের জাঙ্ক ফুডের প্রতি আসক্ত না হয়ে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার, বিশেষ করে বিভিন্ন ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মানচিত্র

সম্পাদকঃ মোঃ ফারুক মিয়া

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত