রোববার, ১৪ জুন ২০২৬
রোববার, ১৪ জুন ২০২৬
মানচিত্র

ফুলপুরে মরহুম এ কে এম সুজা উদ্দিন সুজার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুমি  আক্তার: ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম এ কে এম সুজা উদ্দিন সুজার স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল হাসান রুবেল এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমরুল কায়েস।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দার গণমানুষের নেতা জননেতা মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও বক্তব্য দেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান এবং জেলা যুবদলের নেতা এ বি এম আরিফুল ইসলাম।

এ সময় উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মরহুম এ কে এম সুজা উদ্দিন সুজার রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান ও ছাত্রদলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

মানচিত্র

রোববার, ১৪ জুন ২০২৬

ফুলপুরে মরহুম এ কে এম সুজা উদ্দিন সুজার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সুমি  আক্তার: ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম এ কে এম সুজা উদ্দিন সুজার স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল হাসান রুবেল এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমরুল কায়েস।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দার গণমানুষের নেতা জননেতা মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও বক্তব্য দেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান এবং জেলা যুবদলের নেতা এ বি এম আরিফুল ইসলাম।

এ সময় উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মরহুম এ কে এম সুজা উদ্দিন সুজার রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান ও ছাত্রদলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মানচিত্র

সম্পাদকঃ মোঃ ফারুক মিয়া

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত