বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
মানচিত্র

সোনারগাঁওয়ে ৩ বছরের কন্যা সন্তানকে রেখে একই ওড়নায় স্বামী-স্ত্রীর ফাঁস

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে শেখ সাহেবের বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাব্বির মিয়া (৩২) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (১৯)। তাদের তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে, যে ঘটনার সময় ঘরে উপস্থিত ছিল।

স্থানীয়রা জানান, সকালে রুবেল-মিতার ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, স্বামী-স্ত্রী একই ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। পাশে মেঝেতে কান্না করছিল তাদের ছোট মেয়ে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাদান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পারিবারিক কলহের কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়রা আরো জানান, গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সবাই হতবাক হয়ে বলছেন—“তিন বছরের বাচ্চাটির ভবিষ্যৎ এখন কী হবে!”

প্রসঙ্গত, সাব্বির মিয়া স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন, আর মিতা গৃহিণী ছিলেন। দাম্পত্য কলহের বিষয়টি প্রতিবেশীদের জানা থাকলেও এমন পরিণতি কেউ কল্পনাও করেননি।

আপনার মতামত লিখুন

মানচিত্র

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সোনারগাঁওয়ে ৩ বছরের কন্যা সন্তানকে রেখে একই ওড়নায় স্বামী-স্ত্রীর ফাঁস

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে শেখ সাহেবের বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাব্বির মিয়া (৩২) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (১৯)। তাদের তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে, যে ঘটনার সময় ঘরে উপস্থিত ছিল।

স্থানীয়রা জানান, সকালে রুবেল-মিতার ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, স্বামী-স্ত্রী একই ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। পাশে মেঝেতে কান্না করছিল তাদের ছোট মেয়ে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাদান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পারিবারিক কলহের কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়রা আরো জানান, গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সবাই হতবাক হয়ে বলছেন—“তিন বছরের বাচ্চাটির ভবিষ্যৎ এখন কী হবে!”

প্রসঙ্গত, সাব্বির মিয়া স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন, আর মিতা গৃহিণী ছিলেন। দাম্পত্য কলহের বিষয়টি প্রতিবেশীদের জানা থাকলেও এমন পরিণতি কেউ কল্পনাও করেননি।

মানচিত্র

বিকশিত হোক সত্য

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত