প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোহাম্মদ আলী (জুয়েল ) ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি : আজ ২০ আগস্ট রোজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সকাল ১০ ঘটিকায় সময় ফুলবাড়ী উপজেলা দলীয় কার্যালযে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। সকাল ১২ ঘটিকার সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ফুলবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে দলীয় নেতা কর্মীরা বৃক্ষরোপণ করে। বৃক্ষরোপণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, এইচ এম বাবুল এর সঞ্চালনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকমান হোসেন সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি ফুলবাড়ী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আরাবুর রহমান পাশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুলবাড়ী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শামসুজ্জামান হাসু সাবেক ছাত্র ও যুব দল সভাপতি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্দুল খালেক, আহবায়ক, ফুলবাড়ী উপজেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শ্রী অপূর্ব লাল সেন,সদস্য সচিব ফুলবাড়ী উপজেলা যুবদল। সহ ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় বক্তরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দক্ষতার প্রশংসা করেন। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে বিএনপি মনোনীত একক প্রার্থীর কথা বলে এবং তার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সর্বশেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত