প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শাহিনুল ইসলাম লিটনঃকুড়িগ্রামের উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে উলিপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলার হলরুমে এ সভার আয়োজন করা হয়। প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানীর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নারী অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।এছাড়াও সভায় ক্লাইমেট কাউন্সিল, উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ডব্লিউসিএএন), ইএসডিও, এএফএডি, ইউডিএমসি, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নারী অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার আল ইমরান, উলিপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী, উলিপুর পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।আলোচনা সভায় বক্তারা বলেন, নারী অ্যাসোসিয়েশন একটি নারী নেতৃত্বাধীন ও অরাজনৈতিক সংগঠন, যা নারী ও শিশু বিষয়ক এবং যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত। ২০০৬ সাল থেকে সংগঠনটি নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু অধিকার, যুব উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে আসছে।বক্তারা আরও জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে উলিপুরে জনসচেতনতামূলক সভা, প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি মানবিক সহায়তা প্রদান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, পাট ও কটনভিত্তিক বহুমুখী পণ্য উৎপাদন ও বিপণন এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।বক্তারা সংগঠনটির দীর্ঘদিনের কার্যক্রম, সততা ও জনকল্যাণমূলক অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জলবায়ু ন্যায়বিচার ও টেকসই উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত