প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব এডভোকেট নূর-উন-নাহার আনছারী
নিজস্ব প্রতিবেদক:২০মে বুধবার রাজধানীর বিজয়নগরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন ২০২৬-এর নবনির্বাচিত সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এম এন হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন আর রশিদ। প্রায় দুই শতাধিক অ্যালামনাইয়ের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান মিজান, অধ্যক্ষ প্রফেসর ড. ইমরান হোছাইন, নায়েমের পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, ইউনেসার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আহামেদুল্লাহ জীবন, ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ঢাকা জজ কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া হায়দার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রাজন, এএজি অ্যাডভোকেট শামীমা আক্তার, ডিএজি অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না, ক্রীড়া সংগঠক আশিকুর রহমান তুহিন, বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট নূর-উন-নাহার আনছারী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মোরশেদ আলম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় কাজল দত্ত, শাহরিয়া সুলতানা সূচীসহ আরও অনেকে।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট নূর-উন-নাহার আনছারী উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসিত হয়। নারী নেতৃত্ব ও অ্যালামনাই কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তাঁর ভূমিকার কথা বক্তারা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আসাদুজ্জামান আনসারী ও তাঁর টিমের সদস্যরা।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত