প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
বিশেষ দোয়ার মাধ্যমে চিলমারীতে ‘মাতৃছায়া ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন
মিনহাজুল ইসলাম সীমান্ত, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাধারণ মানুষের দোড়গোড়ায় আধুনিক ও নির্ভুল চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘মাতৃছায়া ডায়াগনস্টিক সেন্টার’। আজ চিলমারী হাসপাতাল রোডে এক বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং এলাকার মানুষের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।উদ্বোধনী মোনাজাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়।প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, চিলমারী এবং এর আশেপাশের এলাকার মানুষকে সঠিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে। "আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার"—এই স্লোগানকে সামনে রেখে এখানে ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রামসহ অত্যন্ত আধুনিক মেশিনের সাহায্যে রক্তের সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যন্ত যত্নসহকারে এবং দ্রুততম সময়ে নির্ভুল রিপোর্ট প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষকে আর পরীক্ষার রিপোর্টের জন্য দূর-দূরান্তে গিয়ে ভোগান্তির শিকার হতে না হয়।হাসপাতাল রোডে অবস্থিত এই সেন্টারে এখন থেকেই নিয়মিত সব ধরণের পরীক্ষা-নিরীক্ষার সেবা পাওয়া যাবে। যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য ০১৯২৮-৫২২৬৯১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত