প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
মোরেলগঞ্জ বাজারে ঈদ-উল আযহা উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় শুরু
কলি আক্তার বাগেরহাট(মোরেলগঞ্জ) প্রতিনিধি:আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনশীল রাখায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র উদ্যোগে সোমবার থেকে মোরেলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম। বিকেল ৩ টায় বিক্রয় কর্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিুল্লাহ।মোরলগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে ১৩ টি স্থানে ঈদু-উল আযহার পূর্বে হতদরিদ্র পরিবারে মাঝে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে বিক্রয় করা হবে পন্য সামগ্রী। প্রতি প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। প্রতি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মুসুর ডাল, ১ কেজি চিনি। ভ্রাম্যমান ট্রাকেম মাধ্যমে বিক্রয় ১১ মে থেকে শুরু হয়ে চলবে ২১ মে পর্যন্ত।পন্য বিক্রয় সম্পর্কে টিসিবি ডিলার আজাদ কনেসট্রাকসন এর স্বত্তাধিকারী মো. আবুল কালাম আজাদ বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে ৪শ পরিবারের মাঝে পন্য বিক্রয় করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত