প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।জানা যায়, সোমবার রাতে জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।নীলফামারী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।”স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।উল্লেখ্য, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত