প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
সৈয়দপুরে এনসিপির আলোচনা সভা অনুষ্ঠিত
সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী মনজুর হাসান। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী আজাদ হোসেন ও জাভেদ আত্তারী।সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনসম্পৃক্ত রাজনীতি ছাড়া সফলতা সম্ভব নয়।”আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ (জেলা প্রধান সমন্বয়কারী) ও শাহ আব্দুল আজিজ (জেলা যুগ্ম সমন্বয়কারী)। এছাড়াও বিভিন্ন উপজেলার প্রধান সমন্বয়কারীগণ সভায় অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দলীয় কার্যক্রমকে গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। আগামী দিনে এনসিপিকে একটি শক্তিশালী গণমুখী দল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।সভা শেষে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তী কর্মসূচির রূপরেখা উপস্থাপন করা হয়।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত