প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
প্রকাশ্যে কোরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গতকাল ১০ অক্টোবর ২০২৫ ইং রোজ শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের প্রকাশ্যে কুরআন অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কারী সুলতান আহমদ, মাওলানা খাইরুল বাশার, মুফতি আব্দুল হামিদ, কারী আজিজুর রহমান, মৌলভী সুলায়মান কবির, আজিজুল ইসলাম, ও মোঃ ইব্রাহিম সহ, তাহিপুরের সর্বস্তরের তৌহিদী জনতা। উপস্থিত সকল বক্তাদের বক্তব্যের মূল ভাষ্য এটাই ছিল, যে ৯০ ভাগ মুসলমানের দেশে প্রকাশ্যে কোরআন এর অবমাননাকারী কে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে দাঁড় করাতে হবে।বিক্ষোভ ও সমাবেশ শেষে হাফেজ হামিদুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে বিক্ষোভ ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত