প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
কথাকাটাকাটির জেরে চাকুর আঘাতে আহত ১ জন
নীলফামারী শহরের নিউ এভার কেয়ার ক্লিনিকের সামনে আজ সন্ধ্যায় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে একজন ব্যক্তি অপরজনকে ধারালো চাকু দিয়ে আঘাত করে আহত করে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ধাক্কা লাগার বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে একজন পকেট থেকে চাকু বের করে অপরজনকে আঘাত করে। আহত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো পরিচয় পাওয়া যাই নি।এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত