আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র মাহে রমজান- অ্যাডভোকেট মুক্তা চৌধুরী
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ জেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অ্যাডভোকেট মুক্তা চৌধুরী। রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের আহ্বানে তিনি এই বিশেষ বার্তা প্রদান করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“পবিত্র রমজান মাস আমাদের মাঝে ধৈর্য, সহমর্মিতা ও স্রষ্টার প্রতি একনিষ্ঠ ইবাদতের সুযোগ নিয়ে আসে। প্রতিটি মুমিনের জীবনে রমজান আসে আধ্যাত্মিক উন্নতির বার্তা নিয়ে। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস যেন নওগাঁসহ দেশের সর্বস্তরের মানুষের জীবনে সুখ, শান্তি ও অনাবিল আনন্দ বয়ে আনে।”
মুক্তা চৌধুরী আরও উল্লেখ করেন যে, রমজান কেবল উপবাস পালনের মাস নয়; এটি নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে দমন করা এবং আর্তমানবতার সেবায় নিজেকে সঁপে দেওয়ার মাস। তিনি নওগাঁর সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা এই পবিত্র মাসে আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং রমজানের প্রকৃত শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করি।”
পরিশেষে তিনি নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সর্বস্তরের জনসাধারণসহ মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ইবাদত কবুল হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান। সকলকে আবারও ‘রমজান মোবারক’।
বিকশিত হোক সত্য
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন