আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন যুবদলের উদ্যোগে সপ্তাহব্যাপী স্বেচ্ছাশ্রমে চলছে জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম।বৃক্ষরোপন, রাস্তার পাশে আগাছা পরিষ্কার ও ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়াচ্ছেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বাজার থেকে কশালতলা পযন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কার করেন যুবদল নেতাকর্মীরা। উপজেলা সদরে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বর্ষায় বড় বড় গর্তে পরিণত হয়। সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২০থেকে ৩০ হাজার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। জেলা যুবদলের নেতৃত্বে মহিষখোচা ইউনিয়ন যুবদলের উদ্যোগে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তা পাশে থাকা আগাছা পরিষ্কার করে ইটের খোয়া, বালু মাটি ও রাবিশ ফেলে রাস্তা সংস্কার করেন। এতে এলাকাবাসীর দীর্ঘ দিনের ভোগান্তি দূর হয়েছে বলে জানান স্থানীয়রা। যুবদলের সপ্তাহব্যাপী এ চলমান উদ্যোগে মহিষখোচা গ্রামীণ ব্যাংক রোডের ২০০ মিটার রাস্তা সাউড বাধ সংস্কার, ব্রমত্তর থেকে চৌরাহা পযন্ত ১ কিলোমিটার রাস্তা সাউড বাধ সংস্কার, ২নং স্পারে ২০০ মিটার রাস্তা সাউড বাধ সংস্কার, সরদারপাড়া থেকে খানপাড়া পুকুরের সাউড বাধ ও রাস্তা মেরামত ১ কিলোমিটার রাস্তা সংস্কার, মহিষখোচা বাজার থেকে গনির ট্যাক পযর্ন্ত ৩০০ মিটার রাস্তা সাউড বাধ ও সংস্কার, রজবপাড়া পুকুরের সাউড বাধ ও রাস্তা মেরামত ২০০ মিটার রাস্তা সংস্কার, রজবপাড়া ঈদগাহ এলাকায় রাস্তা সংস্কার ১০০ মিটার, দেলার ট্যাক থেকে বাবু পাড়া পযন্ত ১ কিলোমিটার রাস্তা সংস্কার। মহিষখোচা ইউনিয়নের মোট ৭ কিলোমিটার রাস্তা সংস্কার করেন যুবদলের নেতাকর্মীরা।মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি অহেদুজ্জামান আবির জানান,"জেলা যুবদলের নিদের্শনায় তারা রাস্তা সংস্কারের কাজ করেছেন"। এলাকাবাসীর অভিযোগ, সরকারি উদ্যোগে রাস্তা সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। যুবদলের উদ্যোগে সংস্কার হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছে।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন