"দুর্যোগে প্রস্তুতি, হ্রাস করবে ক্ষতি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (১৩ অক্টোবর) নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক (ডিসি) সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন