শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
মানচিত্র

মোঃ গোলাম কিবরিয়া

মোঃ গোলাম কিবরিয়া

জেলা প্রতিনিধি, রাজশাহী


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার দেখা গেছে। আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে যাওয়া পথচারীরা প্রথমে ব্যানারটি দেখতে পান।ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম হাসান-এর নাম উল্লেখ রয়েছে।পরে বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়। তবে কে বা কারা ব্যানারটি টাঙিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে টাঙানো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার। ছবি: মানচিত্রউল্লেখ্য, বাংলাদেশ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংগঠনটির নামে ব্যানার দেখা যাওয়ার ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার